যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তা বাড়ানোর হচ্ছে বলে বিবৃতি দিয়েছিল আইসিসি। এবার খেলোয়াড় ও ভক্তদের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিলেন সংস্থাটির অ্যান্টি-করাপশন ও সিকিউরিটি ইউনিটের চেয়ারম্যান রনি ফ্ল্যানেগ্যান।
সমর্থকরা নিরাপদেই চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন আকসুর সভাপতি। ক্রিকেট সন্ত্রাসীদের কাছে বন্দী হবে না বলেও দাবি করেছেন তিনি। ম্যানচেস্টারে হামলার ঘটনায় ইংল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে হেডেংলিতে অবস্থানরত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ড পৌঁছাবে অন্য দলগুলোও। ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে সূচিতে প্রস্তুতি ম্যাচ আছে সব দলেরই। তাই নিরাপত্তা নিশ্চিতে ইংল্যন্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে একযোগে কাজ করার কথা জানালেন ফ্ল্যানেগ্যান।
এদিকে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে এরই মধ্যে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের বার্মিংহাম পৌঁছেছে বাংলাদেশ দল।