খেলা

মাঠে বসে রোনালদোর খেলা দেখবেন তামিম

তামিম ইকবাল-ক্রিশ্চিয়ানো রোনালদো
তামিম ইকবাল-ক্রিশ্চিয়ানো রোনালদো

মাঠে নয় এবার গ্যালারিতে দেখা যাবে তামিম ইকবালকে তবে কোনো ক্রিকেট ম্যাচ নয়— ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনাল দেখবেন বাংলাদেশের এ ক্রিকেট তারকা। ৪ জুন যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ স্টেডিয়ামে, ইউরোপের সেরা ক্লাব হওয়ার প্রতিযোগিতায় ইউভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ক্রিকেটের বাইশ গজে স্বতঃস্ফূর্ত তামিম ফুটবলেরও দারুণ ভক্ত। আর ফুটবলারদের মধ্যে তার সবচেয়ে প্রিয় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের খেলা দেখতেই প্রায় আড়াই লাখ টাকা খরচ করে কার্ডিফ স্টেডিয়ামের লোয়ার স্ট্যান্ডের টিকেট কেটেছেন তামিম।

রোনালদোর খেলা গ্যালারিতে বসে দেখার স্বপ্ন অবশ্য পূরণ হচ্ছে কোচ হাথুরুসিংহের অনুমতি নিয়েই। রোনালদোর বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদেরও ভীষণ ভক্ত তামিম।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মাঝপথে হলেও, ক্লাব ফুটবলের হাই-ভোল্টেজ এ ম্যাচটি দেখার সুযোগ তাই হাতছাড়া করছেন না টাইগার ওপেনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ