আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম ম্যাচে শেষ ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২ বল হাতে রেখে লঙ্কানদের ২ উইকেটে হারিয়েছে অজিরা।
এজবাস্টনে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতে দ্রুত উইকেট হারালেও, ম্যাথিউসের ৯৫ আর গুণারত্নের ৭০ রানে তিনশ পেরোয় লঙ্কানদের সংগ্রহ। ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৮ রানে অবদান ছিল ডিকওয়েলা, কাপুগেদারা ও প্রসন্নরও। হেনরিকেস নেন তিন উইকেট।
জবাবে ফিঞ্চের ১৩৭ রানে ৩৬ ওভারেই দুইশোর কোটা পেরোয়া অজিরা। তবে পরপর দুই বলে ফিঞ্চ ও ম্যাক্সওয়েলের উইকেট তুলে লঙ্কানদের ম্যাচে ফেরান প্রদীপ। ১৫ বলে যখন ২১ রান দরকার তখন একপ্রান্ত আগলে ঠান্ডা মাথায় জয় ছিনিয়ে নেন হেড। ৮৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: