প্রথমবারের মতো বিদেশের মাটিতে সিরিজ খেলতে আগামী জুলাইয়ে অস্ট্রেলিয়ায় যাবে হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি)। জাতীয় ‘এ’ দলের পাশাপাশি অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রাও থাকবেন এ সফরের এইচপি দলে।
সিরিজে কয়টি ম্যাচ হবে এ ব্যাপারে কিছু জানাননি বিসিবি'র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এরআগে ২০১৫ সালে বাংলাদেশ এ' দল সবশেষ ভারত সফর করেছিলো। তবে মাঝের দেড়বছর আর কোনো সফর হয়নি।
তাই পাইপলাইনে থাকা ক্রিকেটারদের ভালোভাবে তৈরি করতে, বিদেশে কয়েকটি সিরিজ খেলানোর কথা চিন্তা করছে বিসিবি। বাংলাদেশ ‘এ’ দল ও অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হাই-পারফমেন্স টিম এসব সফরে যাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: