মাত্র ১৪ রানের অভাবে ইতিহাস গড়তে পারলেন না কুমার সাঙ্গাকারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা ছয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া করেছেন এ লঙ্কান। চেমসফোর্ডে শতকের কাছে যেয়েও ৮৪ রানে সারের টম ওয়েস্টলির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান এসেস্কের এ ব্যাটসম্যান।
এ মৌসুম শেষ হলেই প্রথম শ্রেণীর ক্রিকেটকেও বিদায় জানাবেন এই শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান। শতক পূরণ করতে পারলে সিবি ফ্রাই, ডন ব্র্যাডম্যান ও মাইক প্রোক্টরের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীতে টানা ছয় ইনিংসে সেঞ্চুরির মালিক হতেন সাঙ্গাকারা।
তবে এ রেকর্ডটি হাতছাড়া হলেও, ফ্লার্স্ট ক্লাস ক্রিকেটে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ইনিংসে শতরান পূরণের রেকর্ডটি করে ফেলেছেন তিনি। এর আগের ইনিংসেই দুইশ রান করেছিলেন সাঙ্গা।
এছাড়াও প্রথম চারটি সেঞ্চুরিতে এ লঙ্কান ব্যাটারের সংগ্রহ ছিল ১৩৬, ১০৫, ১১৪ ও ১২০ রান।