দুই বছরের জন্য আরনেস্টো ভালভারদেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল বার্সেলোনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাবটির সাবেক এই ফরওয়ার্ড।
প্রয়োজনে ভালভারদের চুক্তির মেয়াদ বাড়িয়ে তিন বছর করার সুযোগ রেখেছে বার্সেলোনা। গত চার বছর স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ ছিলেন ভালভারদে। গেল সপ্তাহেই বিলবাওয়ের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানান এ স্প্যানিয়ার্ড।
সাবেক কোচ লুই এনরিকের জায়গা নেবেন ৫৩ বছর বয়সী ভালভারদে। তিন বছরের চুক্তি শেষে বার্সা ছাড়ছেন বলে মার্চে ঘোষণা দিয়েছিলেন এনরিকে। তার অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগায় দ্বিতীয় স্থান অর্জন করলেও, কোপা দেল রের শিরোপা জেতেন মেসিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: