২০১৭-১৮ মৌসুমকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে বার্সেলোনা। নতুন এ জার্সিতে দেখা মিলবে মেসি, নেইমারদের। জার্সিতে লাল আর নীলের মিশেল থাকলেও তাতে এসেছে নতুনত্ব।
নতুন জার্সিতে কাতালান ক্লাবটি এনেছে ভিন্নতা। জার্সির কলারে রয়েছে কাতালান পতাকা। ডানদিকে প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির লোগো আর বা দিকে থাকছে ক্লাবের লোগো।
মাঝখানে রয়েছে নতুন স্পন্সর রাকুতেনের লোগো। গত মৌসুমের সমাপ্তিতে কাতার এয়ারওয়েজের সাথে চুক্তিও শেষ হয়েছে। ফলে আগামী মৌসুমে বার্সার জার্সিতে দেখা যাবে জাপানি এ অনলাইন শপিং ওয়েবসাইটের নাম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: