আগামীকাল (বুধবার) পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের। লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তবে, পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারায় কিছুটা অস্বস্তিতে টাইগাররা।
ভারতের বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ হাথুরুসিংহে জানান, প্রস্তুতি ম্যাচের হারকে খুব একটা বড় করে দেখতে চান না তিনি।
টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ ভালো করার লক্ষ্য বাংলাদেশের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: