আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের খেলা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। লন্ডনের ওভালে ৩ জুন বিকেলে হবে ম্যাচটি। ম্যাথিউসের জায়গায় প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের নেতৃত্বে দেখা যাবে সহ-অধিনায়ক উপুল থারাঙ্গাকে।
পায়ের ইনজুরিতে অনেকদিন ধরেই খেলার বাইরে আছেন ম্যাথিউস। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় জানুয়ারি থেকে লঙ্কান দলে নেই তিনি। একাধিক চোটের কারণে গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ট্রাই-সিরিজেও ছিলেন না লঙ্কান অধিনায়ক।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, মাংসপেশীর চোট সারাতে প্রথম ম্যাচে সাইডলাইনে বসে থাকতে হবে ম্যাথিউসের। সম্প্রতি র্যাং কিংয়ের ছয় থেকে সাতে নেমে গেছে শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের প্রথম লড়াইয়েই দলপতির অনুপস্থিতির সংবাদে তাই দুশ্চিন্তার ছায়া লঙ্কান শিবিরে।