খেলা

বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত

কেনিংটন ওভাল
কেনিংটন ওভাল

লন্ডনের কেনিংটন ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রানরেটে এগিয়ে থাকলেও, অজিরা ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে না পারায়, বৃষ্টি আইনের মারপ্যাঁচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে দু'দলে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে ১১৪ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৯৫ রান করেন তামিম ইকবাল। সাকিবের ব্যাট থেকে আসে ২৯ রান। তবে আর কোনো ব্যাটসম্যান ক্রীজে থিতু হতে পারেননি। ৪৪ ওভার ৩ বলে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪৫ রানে ওপেনার অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নিতে থাকেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান, তখন বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ