অবশেষে ভারতের পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদন করলেন অনিল কুম্বলে। নিজের সিভি ও দলকে নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার আউটলাইনসহ পুনরায় আবেদন করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ।
যদিও দায়িত্বে থাকায় এমনিতেই আবেদনকারীদের চূড়ান্ত তালিকায় কুম্বলের নাম থাকতো। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কুম্বলেকে আবার আবেদনের দরকার নেই বলেও জানানো হয়েছিল। তবে এরপরেও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবার আগেই নতুন করে কোচ হওয়ার জন্য আবেদন করলেন তিনি।
কুম্বলে ছাড়াও ভারতের কোচ হওয়ার ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন-ভীরেন্দ্র সেওয়াগ, টম মুডি, রিচার্ড পাইবাস, লালচান্দ রাজপুত ও দোদ্দা গানেশ। তিন সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যরা সব প্রার্থীদের সাক্ষাতকার নেবে। এই কমিটিতে আছেন সাচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লাক্সমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: