খেলা

কার্ডিফে সাকিব-মাহমুদউল্লাহর মহাকাব্য

নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

কার্ডিফে সাকিব-মাহমুদউল্লাহর মহাকাব্য
কার্ডিফে সাকিব-মাহমুদউল্লাহর মহাকাব্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এখনো সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ। তবে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ ২২৪ রানের চমৎকার জুটি এনে দিয়েছে এ বিজয়। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের পক্ষে এটিই প্রথম ২০০র বেশি রানের জুটি। ম্যাচে সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজন।

সাকিব করেছেন ১১৪ রান আর মাহমুদউল্লাহ অপরাজিত ১০২ রান।

দলের জয়ের জন্য যখন আর মাত্র ৯ রান দরকার তখন ট্রেন্ট বোল্টকে পরপর দুইটি চার মেরে তৃতীয় বলে বোল্ড হয়ে বিদায় নেন সাকিব।

পঞ্চম উইকেটে খেলতে নেমে যখন হাতে রয়েছে আরো ১৬টি বল তখন একটি বাউন্ডারি মেরে খেলার ইতি টেনে দেন মোসাদ্দেক হোসেন। ৪৩তম ওভারে বোলিংয়ে এসে ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপেও ফেলেন মোসাদ্দেক।

ওপেনিংয়ে খেলতে নেমে টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তামিম ইকবাল। এরপর সাউদির বলেই লুক রনকির ক্যাচ হয়ে ৮ রানে ফিরে যান সাব্বির। খানিক বাদে ৩ রানে একই পথ ধরেন সৌম্য সরকার। একটু পরেই ১৪ রানে ফিরে যান মুশফিকুর রহিমও।

তখন দলের হাল ধরেন এদুজন।

১১ বছর আগে এই কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশে হারিয়েছিল নিউজিল্যান্ডের প্রতিবেশি অস্ট্রেলিয়াকে।

তবে এবার বাংলাদেশে সেমিফাইনালে যাওয়া নির্ভর করতে শনিবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের উপর। অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারিয়ে দিলেই বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তবে অস্ট্রেলিয়া জিতলে ঘটবে উল্টোটা।

তবে শনিবারের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই খেলাটি অনেকদিন মনে থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ