খেলা

কার্ডিফে বাংলাদেশের অবিশ্বাস্য জয়ের প্রশংসায় ক্রিকেটাররা

বাংলাদেশ
বাংলাদেশ

কার্ডিফে বাংলাদেশের অবিশ্বাস্য জয়ের প্রশংসায় সামজিক মাধ্যম টুইটারে ঝড় তুলেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, বিবিসি ও বিবিসি বাংলা, পাকিস্তানের ডন পত্রিকা, কোলকাতার আনন্দবাজারসহ বিদেশি গণমাধ্যমও সাকিব-মাহমুদুল্লাহর ঐতিহাসিক ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ।

চাপে পড়েও সাহসিকতার সঙ্গে ঘুরে দাড়ানোয় সাকিব-মাহমুদুল্লাহর প্রশংসা করেছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের সাবেক স্পিনার ও টাইগাদের সাবেক স্পিন-বোলিং কোচ সাকলাইন মুশতাক দুর্দান্ত এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

টাইগার বন্দনায় মেতেছেন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিয়ান বন্ধু ড্যারেন স্যামিও। এমনকী নিজ দলের হারের পরও বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম, স্টিভেন ফ্লেমিং ও স্কট স্টাইরিস।

এছাড়াও পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি, অস্ট্রেলিয়ার লেগস্পিনের জাদুকর শেইন ওয়ার্নের মতো সাবেক ক্রিকেটাররা টুইটবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ