খেলা

দারুণ ফর্ম জাতীয় দলেও রোনালদোর

রোনালদো
রোনালদো

ক্লাব ফুটবলের দারুণ ফর্ম জাতীয় দলেও ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সিআরস্যাভেনের জোড়া গোলে লাটভিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে পর্তুগাল।

এদিকে, এ-গ্রুপের ম্যাচে নতুন কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে লুক্সেমবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আর গোলরক্ষকের ভুলে হেরেছে ফ্রান্স।

সদ্য রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতানো রোনালদো পর্তুগালের জার্সি গায়েও খেলেছেন দারুণ দক্ষতায়। দুটি গোলের পাশাপাশি অন্য গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। পেনাল্টি মিস করে রোনালদো হ্যাটট্রিকের সুযোগ হারালেও ৩-০ গোলের জয়ে বি-গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রেখেছে পর্তুগাল।

এছাড়া এ-গ্রুপের ম্যাচে অলিভিয়ের জিরুর গোলে শুরুতে লিড নিয়েও হেরেছে ফ্রান্স। প্রথমার্ধ শেষ হওয়ার ক্রান্তিলগ্নে জিমি ডারমাজের একক প্রচেস্টায় সমতায় ফেরে সুইডেন। তবে ফ্রান্সের হার এসেছে গোলকিপার হুগো লরিসের ভুলে। ইনজুরি টাইমে বল ক্লিয়ার করতে যেয়ে প্রতিপক্ষের মিডফিল্ডারকে পাস দিয়ে নিজ দলকেই ২-১ গোলে হারিয়ে দিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ