খেলা

ইতিহাস গড়লো বাংলাদেশ

ইতিহাস গড়লো বাংলাদেশ
ইতিহাস গড়লো বাংলাদেশ

ইতিহাস গড়লো বাংলাদেশ। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারায় প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠলো টাইগাররা।

আইসিসির কোনো মেগা ইভেন্টে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে গত বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল কোয়ার্টার ফাইনালে।

'এ' গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে এক পয়েন্ট পেয়ে যায় বাংলাদেশ।

গত শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নেয় মাশরাফি বাহিনী।

মাহমুদুল্লাহ ও সাকিবের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে দারুণভাবে টুর্নামেন্টে ফেরে লাল সবুজরা। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের রানার্স আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ