পেশাগত ক্রিকেটে শততম সেঞ্চুরির মাইলফলক ছুঁলেন কুমার সাঙ্গাকারা। একশ শতক হাঁকানো এলিট ক্রিকেটারদের তালিকার ৩৭ নম্বরে এ লঙ্কান গ্রেট।
চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য দিতে বর্তমানে ইংল্যান্ডে আছেন সাঙ্গাকারা। লিডসে মঙ্গলবার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ইয়র্কশায়ারের বিপক্ষে নিজের কাউন্টি সাইড সারের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি।
আর এ শতকে পেশাগত ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলেছেন সাঙ্গাকারা। এ অসাধারণ রেকর্ডের মালিক ৩৭ জনের এলিট ক্রিকেটারদের মধ্যে তৃতীয় এশিয়ান সাঙ্গা।
লঙ্কানদের গ্রেট এ ব্যাটসম্যানের আগে পাকিস্তানের জহির আব্বাস ও ভারতের সাচিন টেন্ডুলকার এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
এদিকে, সেঞ্চুরির সংখ্যা আর না-ও বাড়তে পারে সাঙ্গাকারার। কাউন্টির চলতি মৌসুম শেষ হলেই ক্রিকেটের মাঠের লড়াইকে বিদায় জানাবেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: