খেলা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান

ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে পাকিস্তান।

ইংলিশদের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৭ বল হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় শরফ্রাজ আহমেদের দল।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন পাকিস্তানি পেসাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯ ওভার ৫ বলে ২১১ রানে ইংলিশদের বেধে ফেলে পাকিস্তান।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট। পাকিস্তানের হাসান আলী ৩টি এবং জুনায়েদ খান ও রুম্মান রাইস নেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। ফিফটি তুলে নেন দুই ওপেনার আজহার আলী ও ফখর জামান।

দলীয় ১১৮ রানে সাজঘরের পথ ধরেন ৫৭ রান করা ফখর। আর ৭৮ রান করেন আজহার। এরপর মোহাম্মদ হাফিজের ৩১ ও বাবর আজমের ৩৮ রানে ভর করে ৩৭ ওভার ১ বলে ৮ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ