খেলা

নতুন ইতিহাস গড়তে সব বিভাগেই জ্বলে উঠতে হবে টাইগারদের

নতুন ইতিহাস গড়তে হলে সব বিভাগেই জ্বলে উঠতে হবে টাইগারদের
নতুন ইতিহাস গড়তে হলে সব বিভাগেই জ্বলে উঠতে হবে টাইগারদের

ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলতে নামছে আজ-বৃহস্পতিবার বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে তারা। সেই ২০০৭ বিশ্বকাপে ভারতকে বিদায় করে দেয়ার পর থেকেই গত কয়েক বছরে বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বৈরথ অন্য মাত্রায় পৌঁছেছে।

গত বিশ্বকাপে ভারতের সঙ্গে হারের স্মৃতি এখনো দগদগে এদেশের ক্রিকেটপ্রেমীদের মনে। মুস্তাফিজের কাটার, তামিম-সৌম্যের ড্যাশিং ওপেন আর ইনফর্ম সাকিব-মাহমুদউল্লাহ, এক চনমনে বাংলাদেশ ঝাঁপাবে আজ ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতের বিরুদ্ধে।

রোহিত-কোহলি-বুমরাদের রুখে দিতে মরিয়া মাশরাফি বাহিনী। ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম বার্মিংহামের এজবাস্টনে বিকাল সাড়ে ৩টা শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ-ভারত খেলা হলেই টাইগারদের আন্ডারডগ ভাবার দিন আর নেই। গত কয়েক বছরে তামিম-সাকিব-মাহমুদুল্লাহদের দুর্দান্ত পারফর্মেন্সে এখন আর কেউ ছোট দল ভাবছে না বাংলাদেশকে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে বদলে যাওয়া বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বের পরিণত একটি দল।

এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্সের পর বাংলাদেশ-ভারত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ নিয়ে তাই আগ্রহের কমতি নেই ক্রিকেট বিশ্বে।

তবে, মাঠের লড়াইয়ের চেয়ে ম্যাচ আম্পায়ার কে থাকছেন তা নিয়ে উৎকণ্ঠা টাইগার সমর্থকদের।

কেননা ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে হারতে হয় বাংলাদেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড ক্যাটলবরো।

এবারের বাংলাদেশ দলটি অন্য যে কোনোবারের চেয়ে শক্তিশালী দল হিসেবেই ধরা হচ্ছে। বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপের ডু অর ডাইয়ে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচটি সাকিব-মাহমুদুল্লাহ'র বিরোচিত শতকে শেষ চারে ওঠে টাইগাররা। দলের প্রয়োজনে সিনিয়র খেলোয়াড়দের এমন পারফর্মেন্স ভারতকে টপকে যাওয়ার নতুন আশা দেখাচ্ছে।

ভারত বধের মিশনে টাইগারদের বোলিং বিভাগে তুরুপের তাস হিসেবে ধরা হচ্ছে কটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। যদিও গ্রুপ পর্বের ম্যাচে তেমন একটা জ্বলে ওঠতে পারেননি তিনি। পেস অ্যাটাকে তিনজন নাকি চার বোলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, তা নিয়ে টিম ম্যানেজম্যান্টে চলছে কাটাছেড়া। সেক্ষেত্রে কমে আসতে পারে একজন ব্যাটসম্যানের সংখ্যা। তবে স্পিন বিভাগে মিরাক্যাল বয় মিরাজ আর স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের থাকা প্রায় নিশ্চিত সেরা একাদশে।

অন্যদিকে, সেমিফাইনালে বাংলাদেশকে নিয়ে অনেকটাই নির্ভার ভাব ভারতের। ভিরাট কোহলি-শেখর ধাওয়ান-রোহিত শর্মার ব্যাটিং আর ভুবনেশ্বর কুমারদের বোলিং নিয়ে অনেকটাই নিশ্চিন্ত টিম ইন্ডিয়া। তাই শক্তিধর ভারতের বিরুদ্ধে নতুন কোনো ইতিহাস গড়তে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই জ্বলে উঠতে হবে টাইগারদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ