বৃষ্টিতে ভেস্তে গেল ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের তৃতীয় ওয়ানডে। ফলে ১-১ সমতায় ড্র হলো সিরিজ।
আগের দিন সারারাত ও ম্যাচের দিন টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী না হওয়ায় সিরিজ নির্ধারণী ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি।
ফলে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলো আফগানদের—ক্ষতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও।
এ ম্যাচ জিতলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পেতে খানিকটা এগোতে পারতো ক্যারিবীয়রা। র্যাং কিংয়ে অনেক পিছিয়ে থাকায় রেটিং বাড়ানোর জন্য এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে উইন্ডিজদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: