খেলা

বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

মিচেল স্টার্ককে বাদ দিয়েই আগস্টে বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার স্টিভ ও'কিফের। টাইগারদের বিপক্ষে দুই টেস্টে অজিদের অধিনায়ক ও তার ডেপুটির দায়িত্বে যথারীতি থাকবেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

ইনজুরির কারণে বাংলাদেশে আসতে পারবেন না স্টার্ক। চোট সারিয়ে অ্যাশেজের জন্য প্রস্তুত হতে লম্বা সময় লাগবে এই ফাস্টবোলারের। এদিকে, বছরের শুরুতে পুনেতে ভারতের বিপক্ষে ১২ উইকেটের জয় এনে দেওয়া ও'কিফেকের জায়গা হয়নি স্কোয়াডে। নাথান লায়নের সঙ্গে সেকেন্ডে স্পিনার হিসেবে নেয়া হয়েছে অ্যাস্টন অ্যাগারকে।

এছাড়াও আছেন অলরাউন্ডার হিল্টন কার্টরাইট। ফিরেছেন ওপেনার উসমান খাজা। পেস আক্রমণে স্টার্কের অভাব পূরণ করার দায়িত্বে থাকছেন জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসন।

এছাড়াও অস্ট্রেলিয়া এ-দলের দক্ষিণ আফ্রিকা সফরের পর আরেক পেসারকে নেয়া হতে পারে দলে। স্কোয়াডের অন্যরা হলেন পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথিউ ওয়েইড, ম্যাট রেনশ ও গ্লেইন ম্যাক্সওয়েল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ