তামিম ইকবালকে দলে ভেড়াতে চায় ইংলিশ কাউন্ডির দল এসেক্স ঈগলস। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য বাংলাদেশের ড্যাশিং ওপেনারকে এরই মধ্যে ঈগলসরা প্রস্তাব দিয়েছে বলে খবর বেরিয়েছে। এর আগে নটিংহামশায়ারের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন তামিম।
ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুটি ম্যাচে ১২৮ ও ৯৫ রান করার পর এসেক্সের যাওয়ার প্রস্তাব পান টাইগার ওপেনার। ৭ জুলাই শুরু হবে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের আসর। এরপর আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ। আর সেপ্টেম্বরে যেতে হবে দক্ষিণ আফ্রিকার সফরে।
ঈগলসদের হয়ে খেলতে রাজি হলে তাই ব্যস্ততা বাড়বে তামিমের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার দারুণ ব্যাটিং করেছেন চট্টগ্রামের এই ওপেনার। চার ম্যাচে ৭৩ দশমিক দুই পাঁচ গড়ে, ২৯৩ রান নিয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার তিনে আছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: