পাঁচ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে প্রস্তুত ইউভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস।
দুই বছরের চুক্তিতে আলভেসকে দলে ভেড়াতে এরইমধ্যে ইউভদের প্রস্তাব দিয়েছেন সিটি বস পেপ গার্দিওলা।
রক্ষণের পুরনো দুই প্রহরী বিদায় নিয়েছেন ম্যানচেস্টার থেকে তাই আগামী মৌসুমের জন্য দলের ডিফেন্স শক্তিশালী করার কাজ করছেন পেপ।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলেছিলেন আলভেস। রক্ষণ কৌশলের পাশাপাশি আক্রমণেও তার ভয়ংকর রূপ ছিল তার।
এছাড়াও গার্দিওলার অধীনে বার্সেলোনায় খেলার অভিজ্ঞতা আছে আলভেসের।
সম্প্রতি এক সাক্ষাতকারে সাবেক কোচকে জিনিয়াস বলে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল জাতীয় দলের এ ফুটবলার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: