লন্ডনের কেনিংটন ওভালে ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান।
পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৩ বলে ১৫৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১২৮ রান যোগ করেন দুই ওপেনার আজহার আলী ও ফখর জামান।
আজহার ৫৯ ও ফখর করেন ১১৪ রান। এরপর বাবর আজমের ৪৬, মোহাম্মদ হাফিজের অপরাজিত ৫৭ ও ইমাদ ওয়াসিমের অপরাজিত ২৫ রানে ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ৩৩৮ রান করে শরফ্রাজ আহমেদের দল।
জবাব দিতে নেমে, পাকিস্তানি বোলারদের তোপের মুখে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ব্যর্থ হন টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা।
মাঝে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া।
তবে, পান্ডিয়া ৭৬ রান করে বিদায় নিলে ৩০ ওভার ৩ বলে ১৫৮ রানে অলআউট হয় ভারত। ১৮০ রানের জয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতেছে পাকিস্তান।