খেলা

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং, সাতে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ের থেকে সাতে নেমেছে বাংলাদেশ।

গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর সোমবার হালনাগাদ করা হয়েছে তা।

ফাইনালে ভারতকে হারানোয় পাকিস্তানের পয়েন্ট বেড়েছে দুই। ফলে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে পাকিস্তান দখল করেছে ষষ্ঠ স্থান। আর ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ সপ্তম স্থানে। সেমিফাইনালে ভারতের কাছে হারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১ কমে ৯৫ থেকে হয়েছে ৯৪। ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আছে অষ্টম স্থানে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়ার এক রেটিং পয়েন্ট হারিয়ে ভারত দুই থেকে নেমেছে তিনে। অস্ট্রেলিয়া উঠেছে দ্বিতীয় স্থানে।

শীর্ষ স্থান অক্ষুণ্ণ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ২০১৯ সালের বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ পাবে র্যা ঙ্কিংয়ে আটের মধ্যে থাকা দলগুলো। তাই আগামী সেপ্টেম্বর ৩০ পর্যন্ত বাংলাদেশকে থাকতে হবে আটের মধ্যে।

আফগানিস্তানের কাছে হারে দুই রেটিং পয়েন্ট হারিয়ে ৭৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখনও হুমকি নয় শ্রীলংকা কিংবা বাংলাদেশের জন্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ