ফিফা কনফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচের হোঁচট খেয়েছে মেক্সিকো।
দু'বার পিছিয়ে পরেও নাটকীয়তাপূর্ণ ম্যাচে পর্তুগালের সঙ্গে ২-২ সমতায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেক্সিকানদের।
অন্যম্যাচে ক্যামেরুনের বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ২-০ ব্যবধানের জয় তুলে নেয় চিলি।
রাশিয়ার কাজানে ৩৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্রস থেকে গোল করেন কারেসমা। এর সাত মিনিট পরেই জাভিয়ের হার্নান্দেসের গোলে সমতায় ফেরে মেক্সিকো।
দ্বিতীয়ার্ধে সাউদাম্পটনের ডিফেন্ডার সেদরিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগীজরা। নিশ্চিত পরাজয়ের দিকে যাওয়া ম্যাচটি ডিফেন্ডার মোরেনো'র গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।
অপর ম্যাচে আফ্রিকার নেশন্স কাপের চ্যাম্পিয়ান ক্যামেরুনের বিপক্ষে একক আধিপত্য বিস্তার করে কোপা আমেরিকার দু'বারের চ্যাম্পিয়ন চিলি। ম্যাচের ৮২ মিনিটে ভিদালে গোলে এগিয়ে যায় তারা। এর আট মিনিট পরে এডুয়ার্ডো ভার্গাসের গোলে প্রথমবারের মতো কনফেডারেশন কাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় চিলি।