ফিফা কনফেডারেশন্স কাপে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে জার্মানি।
সোচিতে শুরুতেই লার্স টিনডেলের গোলে লিড নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে খেলায় সমতা ফেরান অস্ট্রেলিয়ার টম রগিচ।
তবে, লিওন গোরেতস্কাকে জার্মানির ডি বক্সের মধ্যে ফাউল করেন মাসিমো লুয়োঙ্গা। স্পটকিক থেকে ব্যবধান ২-১ করেন জুলিয়ান ড্র্যাক্সলার।
বিরতি থেকে ফিরে লিওন গোরেতস্কা স্কোরশিটে নাম তুললে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানরা।
কিছুক্ষণ পর জার্মানির জালে বল পাঠিয়ে ব্যবধান কমিয়ে আনেন অস্ট্রেলিয়ার টম জুরিক।
এরপর অনেক চেষ্টা করেও খেলায় সমতা ফেরাতে পারেনি সকারুরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: