খেলা

ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কুম্বলে

অনীল কুম্বলে
অনীল কুম্বলে

ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনীল কুম্বলে। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। ২৩ জুন শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যাচ্ছেন না কুম্বলে।

বিসিসিআই ও ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সঙ্গে সাক্ষাতকারে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি জানিয়েছেন, কুম্বলের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিলো না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুম্বলে ও কোহলির দ্বন্দ চরম আকার ধারণ করে।

ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেকে কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিলেও পদত্যাগের পথই বেছে নিয়েছেন অনীল কুম্বলে। তাঁর অধীনে ১৭ টেস্টের মধ্যে ১২টিতেই জিতেছে ভারত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ