জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেইলসের ব্যাটিং তাণ্ডবে ৩ টি-টোয়েন্টির প্রথমটিতে বড় জয় পেল ইংল্যান্ড। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলিংয়ের তোপে পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভার শেষ না হতেই দুই ওপেনার স্মাট ও হেন্ডরিকেসের উইকেট হারায় তারা। দলীয় ৩২ রানে বিদায় নেন মিলারও। ডি ভিলিয়ার্সের ৬৫ ও বিহারডিয়েনের ৬৪ রানে সফরকারিরা অল্পের জন্য রক্ষা পায়। ৩ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে তারা।
জবাবে ১৪ বলে ২৮ রানের ঝড়ে শুরুতেই প্রোটিয়া বোলারদের কাপিয়ে দেন জেসন রয়। রয় আউট হলেও, হেইলসের ৩৮ বলে ৪৭ আর বেয়ারস্টোর ৩৫ বলে ৬০ রানে, ৩৩ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয় ইংলিশরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: