তিন বারের উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের একটি ব্যাংকরাপসি কোর্ট। ধার শোধের জন্য আদালতের কাছে শেষবারের মতো সময় চেয়েছেন বরিসের উকিল জন ব্রিগস।
প্রায় দুই বছর আগের একটি ধার শোধ না করার বিষয়ে আদালতে বেকারকে দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করেছিলেন আরবার্টনট লাথাম। প্রাইভ ব্যাংকারদের একটি ফার্ম থেকে বিপুল অঙ্ক ধার করেছিলেন বরিস। ব্যাংকের হিসেবে এ ধার তিনি শোধ করতে পারবেন না। তাই ৪৯ বছর বয়সী এ টেনিস তারকাকে দেউলিয়া ঘোষণা করেছেন রেজিস্ট্রার মিস ক্রিস্টিন ডেরেট।
বরিসের আইনজীবী মাইয়োরকার সম্পত্তি বন্ধক রেখে, ধার শোধের জন্য আদালতের কাছে ২৮ দিনের সময় চেয়েছেন। বর্তমান সময়ের কোচ ও টিভি বোদ্ধা বেকার, শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: