দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নতুন কোনো মুখ নেই— আয়ারল্যান্ড সফরের ও চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সব খোলোয়ারই আছেন প্রাথমিক দলে।
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরমেন্সের জন্য ডাক পেয়েছন এনামুল হক বিজয় ও আল আমিন। আছেন নাসির হোসেন। তাদের সঙ্গে ডাক পেয়েছেন তানবীর হায়দার, মুক্তার আলী, আবুল হাসান।
আগস্ট-সেপ্টেম্বরে দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও সেপ্টম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে ২ টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির সিরিজের জন্য এই ২৯ জন থেকেই গড়া হবে বাংলাদেশ দল।
প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: মাশরাফি বিন মর্তুজা,তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, লিটন কুমার দাস, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সুভাশীষ রয়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলি, তানভীর হায়দার, সাকলাইন সজিব ও সাইফুল ইসলাম।
১০ জুলাই মিরপুর স্টেডিয়ামে ২৯ সদস্যের দল নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।