খেলা

কনফেডারেশন্স কাপে চিলির জয়

চিলি
চিলি

কনফেডারেশন্স কাপের ম্যাচে জার্মানিকে জিততে দিলো না চিলি। অ্যালেক্সিস সানচেজের রেকর্ড গড়ার রাতে বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। একই ফলাফল এসেছে অস্ট্রেলিয়া-ক্যামেরুনের ম্যাচেও।

জার্মানির আর্সেনাল সতীর্থ মুস্তাফির ভুলকে কাজে লাগিয়ে, খেলার শুরুতেই ইতিহাসের পাতায় নাম লেখান সানচেজ। জাতীয় দলের হয়ে আটত্রিশ নম্বর গোল করে চিলির সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি। বিরতির আগে লার্স স্টিনডিলের শটে চিলির সঙ্গে ড্র করে জার্মানরা।

এর ফলে জার্মানির সমান চার পয়েন্ট নিয়েও, গোল ব্যবধানে এগিয়ে থাকায় বি-গ্রুপের শীর্ষে লাতিন আমেরিকার দেশটি। গ্রুপের আরেক ম্যাচে ১-১ গোলে অমীমাংসিত থেকেছে অস্ট্রেলিয়া-ক্যামেরুনের খেলাও। এক পয়েন্ট নিয়ে সকারুসরা তিনে। সমান পয়েন্ট নিয়ে চারে ক্যামেরুন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ