খেলা

দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে টেস্ট-ওয়ানডে লিগ প্রবর্তনের চিন্তা আইসিসির

আইসিসি
আইসিসি

বর্তমানে প্রচলিত দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে টেস্ট ও ওয়ানডে লিগ প্রবর্তনের কথা ভাবছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

তবে টেস্ট ও ওয়ানডে লিগ চালু হওয়ার জন্য এই প্রস্তাব আইসিসির সাধারণ সভায় পাশ হতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এর অবস্থান এই প্রস্তাবের বিরুদ্ধে। প্রস্তাব পাশ হলে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই শুরু হবে টেস্ট লিগ। এতে চার বছরে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে র্যা ঙ্কিংয়ের শীর্ষ নয় দল ১২টি করে টেস্ট সিরিজ খেলার সুযোগ পাবে।

প্রতি সিরিজে থাকবে অন্তত দুটি করে ম্যাচ। এদিকে, ওয়ানডে লিগের প্রস্তাব পাস হলে ২০২০ সাল থেকে দুই বছর নিজেদের মধ্যে ওয়ানডে সিরিজ খেলবে আইসিসি র্যা ঙ্কিংয়ের শীর্ষ ১৩ দল। তবে সদস্য দেশগুলোর ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ব্যস্ততার কারণে ওয়ানডে ও টেস্ট লিগের প্রস্তাব পাস হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ