নাটকীয় জয়ে সিরিজে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন রানে জিতেছে সফরকারিরা।
এ জয়ে তিনটি-টোয়েন্টির সিরিজে এখন ১-১ এ সমতা।
টনটনে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে খেলেন প্রোটিয়া ওপেনার স্মাটস। অন্যরা ব্যর্থ হলেও মাত্র ২০ বলে ৪৬ রানের ঝড় তুলে আউট হন ডি ভিলিয়ার্স।
এছাড়াও ২০ বলে ৩২ রান আসে বিহারডিয়েনের ব্যাট থেকে। ৮ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান।
জবাবের শুরুতেই ওপেনার স্যাম বিলিংসের উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ১১০ রানের জুটি গড়েন জেসন রয় ও জনি বেয়ারস্টো।
বেয়ারস্টো ৩৭ বলে ৪৭, আর ৪৫ বলে ৬৭ রান করে বিদায় নিলে বিপদে পড়ে ইংলিশরা।
জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে না পেরে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
১৮ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন প্রোটিয়া বোলার ক্রিস মরিস।