খেলা

ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেইন

 ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের কাপ
ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের কাপ

ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে স্পেইন। সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।

এদিকে, মেসিডোনিয়ার বিপক্ষে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল।

ইউরোর বয়সভিত্তিক এই আসরে নিজেদের সেরা পারফরম্যান্সের রেকর্ড ধরে রেখেছে স্পেইন।

সার্বিয়ার বিপক্ষে ডেনিস সুয়ারেজের একমাত্র গোলে বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকেট কেটেছে স্প্যানিশরা।

স্পেইনের আগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কেবল ইংল্যান্ড।

এদিকে, গ্রুপের আরেক ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেও শেষ চারে জায়গা পায়নি পর্তুগাল।

টুর্নামেন্টে মাত্র তিনটি গ্রুপ হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়নরা ছাড়া কেবল তিন গ্রুপের দুইয়ে থাকা সেরা দলটি সেমিতে খেলবে।

এ-গ্রুপ থেকে স্লোভাকিয়া সেই জায়গার দখল নিয়ে রাখায় এবারের আসর থেকে বিদায় নিতে হলো পর্তুগিজদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ