খেলা

কনফেডারেশন্স কাপ: 'বি' গ্রুপ থেকে সেমিফাইনালে জার্মানি-চিলি

কনফেডারেশন্স কাপ: 'বি' গ্রুপ থেকে সেমিফাইনালে জার্মানি-চিলি
কনফেডারেশন্স কাপ: 'বি' গ্রুপ থেকে সেমিফাইনালে জার্মানি-চিলি

কনফেডারেশন্স কাপে ক্যামেরুন ও অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে 'বি' গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে জার্মানি ও চিলি।

ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। আর অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চিলি।

শোচিতে জার্মানি ও ক্যামেরুনের মধ্যকার ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কারেম দেমিরবে'র গোলে লিড নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটেল আর্নেস্ট মাবুকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্যামেরুন।

কিছুক্ষণ পর জার্মানির পক্ষে দ্বিতীয় গোল করেন টিমো ওয়ার্নার। ৭৮ মিনিটে ব্যবধান কমান ক্যামেরুনের ভিনসেন্ট আবু বকর।

তবে, ৮১ মিনিটে টিমো ওয়ার্নারের নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করলে ৩-১ ব্যবধানের জয় পায় জোয়াকিম লোর শীষ্যরা। আরেক ম্যাচে বিরতির আগে জেমস টরিসি চিলির বিপক্ষে এগিয়ে নেন অস্ট্রেলিয়াকে।

তবে, দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরান চিলির মার্টিন রদ্রিগেজ। ১-১ গোলে ড্র হয় খেলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ