ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
টুইট বার্তায় বিয়য়টি পরিস্কার করেছেন তিনি।
ভারতের কোচ হওয়া সম্মানের বিষয় কিন্তু এই সময় কোনো জাতীয় দলের পূর্ণকালীন দায়িত্ব নিতে চাই না বলে জানান তিনি।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, আর বিপিএলে খুলনা টাইটান্সের প্রতি দায় থাকায় সেখানেই পূর্ণ মনোযোগ দেয়ার কথা জানিয়েছেন জয়াবর্ধনে।
গত আইপিএলে কোচ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছিলেন মাহেলা।
ফলে তাকে কোচ হিসেবে পেতে আগ্রহ দেখায় বিসিসিআই।
এদিকে গতমাসে দুটি মৌসুমের জন্য খুলনা টাইটান্সের সঙ্গে চুক্তি করেছেন এই লঙ্কান গ্রেট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: