কনফেডারেশন্স কাপের প্রথম সেমিফাইনালে রাশিয়ার কাজানে পর্তুগালের মুখোমুখি হবে চিলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
দু'দলই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে। প্রথমবারের মতো ইউরো জিতে কনফেডারেশন্স কাপে খেলার সুযোগ পেয়েছে পর্তুগাল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা।
অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোসহ দলের বাকি খেলোয়াড়রাও রয়েছেন দুর্দান্ত ফর্মে।
এবারের আসরে ফেভারিটও ধরা হচ্ছে পর্তুগীজদের। তবে কম নয় চিলিও। দু'বারের কনফেডারেশন্স কাপ চ্যাম্পিয়নরা রয়েছে দারুণ ছন্দে। ফাইনালে উঠার লড়াইয়ে আগে, আরেকটি ফাইনালে দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: