খেলা

অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া—সিরিজের জন্য দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ১৮ আগস্ট ঢাকা আসার কথা রয়েছে ক্যাঙ্গারুদের।

প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি তবে ক্রিকেটারদের সঙ্গে বেতন-ভাতাসহ অন্যান্য বিষয় নিয়ে অস্ট্রেলিয়া বোর্ডের চলমান দ্বন্দ্বের শিকার হতে পারে এ সিরিজ। যাতে বাংলাদেশে পূর্ণ শক্তির দল পাঠাতে ব্যর্থ হতে পারে তারা।

শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির কোনো টুর্নামেন্টে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। আপাতত বিশ্রাম। চলছে ঈদের ছুটি। এরপরই মিশন হোম টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মোকাবেলা।

লাল-সবুজ জার্সি রেখে আবারো সাদা পোশাকের লড়াই। টেস্টের এলিট ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ দুটি জয় এখনো রঙিন ভক্তদের স্মৃতির পাতায়।

ক্যাঙ্গারু বনাম টাইগার যুদ্ধে তাই প্রত্যাশার পারদও অন্য সময়ের চেয়ে বেশি। কিন্তু ঘরের মাঠে অনেক আশার এ সিরিজে আদৌ কি পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল?

নিরাপত্তার অজুহাতে ২০১৫ সালে বাংলাদেশে আসার আগ মূহূর্তে সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় দুই বছর টালবাহানার পর অবশেষে স্থগিত সেই সফরে বাংলাদেশে আসছে অজিরা।

সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া দলের ঢাকায় পৌঁছানোর কথা ১৮ আগস্ট। বাংলাদেশ সিরিজের জন্য তেরো সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু শক্তিশালী স্কোয়াড নিয়ে অজিরা বাংলাদেশে আসতে পারবে কি-না সেই বিষয়ে অনিশ্চয়তার মেঘ কাটেনি এখনো।

বোর্ডের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে বাংলাদেশ সফরে নাও আসতে পারেন বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের অনেকেই। বেতন-ভাতাসহ একাধিক বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারছেন না ওয়ার্নাররা।

রাজস্বের ভাগের পরিবর্তে, নির্দিষ্ট বেতন নেয়ার নতুন চুক্তি না মানলে ক্রিকেটারদের ছাটাইয়ের হুমকি দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর রেভেনিউ শেয়ারিং মডেল বহাল না থাকলে জুলাই থেকে খেলা বয়কটের পাল্টা হুমকি দিয়েছেন ক্রিকেটাররাও।

৩০ জুনের মধ্যে বোঝাপড়া না হলে অস্ট্রেলিয়ার সূচিতে থাকা অন্য সিরিজগুলোর মতোই অনিশ্চয়তার মুখে পড়বে বাংলাদেশ সিরিজও। সেক্ষেত্রে বাংলাদেশে বিকল্প দল পাঠানোর চিন্তা করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

কিন্তু স্মিথ-ওয়ার্নাররা বাংলাদেশে না আসলে অস্ট্রেলিয়া সিরিজের আকর্ষণ কমে যাবে অনেকটাই। চোটের কারণে এমনিতেই অজি স্কোয়াডে নেই ফাস্টবোলার মিচেল স্টার্ক। বিতর্কিত ইমেজের কারণে পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো স্পিনার স্টিভ ওকিফেরও জায়গা হয়নি দলে। শিগগিরই ঝামেলা না মিটলে অস্ট্রেলিয়া দলের কোনো চেনা মুখকে বাংলাদেশ সিরিজে না-ও দেখা যেতে পারে।

তবে অজিদের নিজস্ব বিবাদ/ঘরের ঝগড়াঝাটি নিয়ে ভাবার ফুরসত নেই টাইগারদের। ঈদের ছুটি শেষেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। ২৯ সদস্যের প্রাথমিক দল নিয়ে ১০ জুলাই থেকে হবে ফিটনেস ক্যাম্প। আর মাঠের লড়াই শুরু আগস্টে। অস্ট্রেলিয়ার যে দলই আসুক না কেন, ২২ আগস্ট ফতুল্লায় তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। আর ২৭ আগস্ট থেকে মিরপুরে ও ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে মাঠে গড়াবে টেস্ট ম্যাচ দুটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ