কনফেডারেশন্স কাপ ফুটবলের অঘটনের শিকার হয়েছে আসরে দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগাল।
প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে চিলির কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দ্বিতীয় সেমিফাইনালে রাত ১২টায় জার্মানির মুখোমুখি হচ্ছে মেক্সিকো।
রাশিয়ার কাজানে ম্যাচের শুরু থেকেই জমে উঠে খেলা। পর্তুগালের রিকার্দো কুয়ারেসমা, জোয়াও মৌতিনিয়ো, ন্যানি এমনকি ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শটও গোলপোস্টের দেখায় পায়নি। পুরো ম্যাচে চিলির গোলরক্ষক, ক্লাউদি ব্রাভোর দুর্দান্ত কিপিংয়ের কারণে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি পর্তুগীজরা।
পাল্টা আক্রমণে গিয়েও গোল দিতে ব্যর্থ হয় চিলি। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন চিলির গোলরক্ষক ক্লাউদি ব্রাভো।
ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকে। প্রথম স্পটকিকে চিলিকে এগিয়ে নেন ভিদাল। কিন্তু ব্রাভোর বীরত্বে কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি লা রোজারা। ফলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্যা রেড ওয়ান খ্যাত চিলি।