টেস্ট ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আগামী আগস্টে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার আগে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড-সিএসএকে জানায় দলের ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নিজ দেশে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে প্রোটিয়ারা।
তার আগেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বোর্ডের সঙ্গে বসবেন ভিলিয়ার্স।
গতবছর টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের কথা সিএসএকে জানিয়েছিলেন ভিলিয়ার্স। তখন তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য টেস্ট ক্রিকেট থেকে এক বছরের ছুটি দেয় বোর্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: