কনফেডারেশন্স কাপের দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
রোববার ফাইনালে চিলির মুখোমুখি হবে জোয়াকিম লোর শীষ্যরা। ওই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে মেক্সিকো।
শোচিতে মেক্সিকোর ওপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে জার্মানি। আট মিনিটের মধ্যেই দুটি গোল করেন শালকে জিরো ফোরের মিডফিল্ডার লিওন গোরেতস্কা।
মেক্সিকোকে চাপে ফেলে জোয়াকিম লোর শীষ্যরা। জার্মানির একের পর এক আক্রমণ সামাল দিতে দিশেহারা হন মেক্সিকোর ডিফেন্ডাররা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন টিমো ওয়ার্নার। ৮৯ মিনিটে এক গোল শোধ করেন মেক্সিকোর মার্কো ফ্যাবিয়ান। শেষ মূহূর্তে আমিন ইউনেস আরো একটি গোল করলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে জার্মানি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: