খেলা

সন্তানের হাত ধরে বিয়ের পিঁড়িতে মেসি

সন্তানের হাত ধরে বিয়ের পিঁড়িতে মেসি
সন্তানের হাত ধরে বিয়ের পিঁড়িতে মেসি

অবশেষে দুই সন্তানের হাত ধরে বিয়ের পিঁড়িতে বসলেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

আর্জেন্টিনার স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় রোজারিওর হোটেল সিটি সেন্টারের প্রেমিকা ক্যাসিনোতে রোকুজ্জোকে বিয়ে করবেন মেসি।

প্রিয় তারকার বিয়ের উপলক্ষে মেসির জন্মস্থান রোজারিওর শহরকে যেন সাজানো হয়েছে বিয়ের সাজে। বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ২৬০ জনের মতো। তাদের মধ্যে আছেন বিখ্যাত ফুটবলার, গায়ক, শো-বিজ তারকা এবং মেসি-রোকুজ্জোর বাল্যবন্ধুরা।

জেরার্ড পিকে ও সাকিরার সঙ্গে আজ বিয়ের অনুষ্ঠানে থাকার কথা লুইস সুয়ারেজ ও নেইমারেরও।

তবে মেসির বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি ডিয়েগো ম্যারাডোনাকে। তালিকা থেকে বাদ পড়েছেন লুইসক এনরিও।

মেসির বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা হবে না তা তো নয়। বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবে উরুগুয়ের বিখ্যাত পপ ব্যান্ড 'রম্বাই অ্যান্ড মারামা'। গান গাইবেন সার্জিও আগুয়েরোর স্ত্রী কারিনা। শাকিরা গাইবেন কি-না এখনও নিশ্চিত নয়।

মেসির বিয়েতে ১৫৫ জন সাংবাদিককে 'অ্যাক্রিডিটেশন কার্ড' দেয়া হয়েছে; কিন্তু শর্তসাপেক্ষে। তারা বিয়ে দেখতে পারবেন কিন্তু অতিথিদের কাছে যেতে পারবেন না। মেসির প্রমোদ ভ্রমণে যারা নিরাপত্তার দায়িত্বে থাকে ইসরায়েলের সেই বিশেষজ্ঞ নিরাপত্তা দলই থাকছে অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে।

অসামান্য এই প্রেমের গল্পটা শুরু হয়েছিল ১৯৯৬ সালে। রোজারিওর সুপার মার্কেট মালিকের মেয়ে রোকুজ্জো ভালো লেগে যায়। এরপর সময় কাটাতে কাটাতেই প্রেম পড়ে যান তারা। কিন্তু ২০০৭ সালের ২০ জুলাই মেসি-রোকুজ্জোর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। এরপর ২০১০ সালে বিশ্বকাপের আগে মেসির সঙ্গে প্রথমবার বার্সেলোনায় বেড়াতে গিয়েছিলেন রোকুজ্জো। ২০১২ সালের ২ জুন আন্তোনেল্লার সন্তানসম্ভবা হওয়ার সুখবর দিয়েছিলেন মেসি। ২০১২ সালের ২ নভেম্বর মেসির প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়। দ্বিতীয় সন্তান মাতেওর জন্ম ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর। সূত্র: গোল.কম

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ