খেলা

দ.আফ্রিকা সফর বয়কটের হুমকি অস্ট্রেলিয়া-এ দলের

ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া

এবার দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের হুমকি দিলো অস্ট্রেলিয়া-এ দল। শুক্রবারের ভেতর অন্তত সমঝোতা চুক্তি না হলে সফরে দল যাবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া-এ দলের অধিনায়ক উসমান খাজা।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে বাংলাদেশ সফরে অজিরা আসছে বলেই ধরে নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

অনুশীলনে যোগ দিলেও এর মধ্যে সমস্যার সমাধান না হলে ১২ জুলাই দক্ষিণ আফ্রিকা যাবে না অস্ট্রেলিয়া-এ দল। এর আগে ৩০ জুন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন চুক্তিতে সই করার শেষদিন পেরিয়ে গেলেও বোর্ডের প্রস্তাবে রাজি হননি ওয়ার্নার-স্মিথরা। ফলে ১ জুলাই থেকে বেকার হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের প্রায় ২৩০ জন শীর্ষ ক্রিকেটার।

এর মধ্যে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলের সদস্যরাও রয়েছেন। ফলে অনিশ্চয়তা কাটছে না অজিদের বাংলাদেশ সফর নিয়ে। যদিও এ নিয়ে এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই অজিরা আসছে বলেই ধরে নিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ দলের ধারাবাহিক উন্নতি ধরে রাখতে নতুন খেলোয়াড় খুঁজে বের করা জরুরি বলেও জানান তিনি। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতেও বাংলাদেশ দলের সমস্যা হবে না বলেই বিশ্বাস তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ