কোপা আমেরিকার দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে প্রথমবারের মতো কনফেডারেশনন্স কাপ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত ফাইনালে চিলিকে ১-০ গোলে হারায় প্রায় নতুন এক জার্মানি।
জার্মানির অধিনায়ক জুলিয়ান ড্র্যাক্সলার গোল্ডেন বল আর তার স্বদেশী টিমো ওয়ের্নার জেতেন গোল্ডেন বুট। এছাড়া গোল্ডেন গ্লাভস পান চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো।
প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপে খেলতে এসেই ফাইনালে পৌঁছে যাওয়া চিলি খেলার শুরু থেকেই চেপে ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগকে। সপ্তম মিনিটে ভিদাল, একাদশ মিনিটে বার্গাস বাইরে মেরে সুযোগ হাতছাড়া করেন। ২০ মিনিটে চিলির দারুন একটি আক্রমণ কোণভাবে ঠেকিয়ে জার্মানিকে বিপদ থেকে বাঁচান তরুণ গোলরক্ষক স্টেগেন।
কিন্তু এরপরপরই খেলার ধারার বিরুদ্ধে গোল পেয়ে যায় জার্মানি। মূলত চিলি জার্মানিকে গোলটি উপহার দেয়।
সুযোগের সদ্বব্যবহার করে ফাঁকা জালে বল পাঠিয়ে জার্মানিকে এগিয়ে নেন লার্স স্টিনডেল।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় চিলি। কিন্তু জার্মানির জমাট রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল শোধ করা আর সম্ভব হয়নি চিলির পক্ষে। প্রথমবারের মতো শিরোপা জিতে জার্মানি।