খেলা

ভারতকে ১১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ
ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ভারতকে রুখে দিল উইন্ডিজ— নর্থ সাউন্ডে চতুর্থ ওয়ানডেতে ১১ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। ১৯০ রানের ছোট সংগ্রহের পর, অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং নৈপুণ্যে কোহলিদের ১৭৮ রানে অলআউট করে ক্যারিবীয়রা।

এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে সমতা আনার সুযোগ হোল্ডারদের সামনে। সিরিজে এখনো ২-১ এ লিড ভারতের। বৃহস্পতিবার সাবিনা পার্কে পঞ্চম ওয়ানডে।

টস জিতে ব্যাটিং নিয়ে ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়েন উইন্ডিজের কাইল হোপ ও এভিন লু্ইস। দুই জনেই ৩৫ রান করে বিদায় নেন। বিশের ওপর রান আসে শাই হোপ, চেইজ ও মোহাম্মেদের ব্যাট থেকে। ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহের খাতায় ১৮৯ রান তোলে স্বাগতিকরা। ইয়াদভ ও পান্ডিয়া তিনটি করে উইকেট নেন।

আগের দুই ম্যাচ জেতা ভারত ছোট লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই ধাওয়ানের বিদায়ে ধাক্কা খায়। ক্যাপ্টেন কোহলি ব্যাট হাতে আবারো ব্যর্থ হন। দিনেশ কার্তিক আউট হলে তিন উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪৭ রান।

এ সময় দুই ইনফর্ম ব্যাটসম্যান রাহানে ও ধোনি ফিফটি করে বিপদ সামলে নিলেও, শেষ পর্যন্ত ক্রিজে টেকেননি। জয়ের জন্য শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান।

তবে ধোনির বিদায়ের পর ১৭৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হোল্ডার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ