পর্দা উঠলো উইম্বলডন টেনিসের এবারের আসরের। উদ্বোধনী দিনে পুরুষ এককের প্রথম রাউন্ডের খেলায় জিতেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।
দুজনেই সরসারি সেটে জয় পেয়েছেন। যদিও পঞ্চম বাছাই স্ট্যান ভাভরিঙ্কা বাদ পড়েছেন।
ড্যানিয়েল মেন্ডেলেভের কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি।
এছাড়া ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন নিক কিরগিওস।
এদিকে, নারী এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ইয়োহানা কন্তা, ভীনাস উইলিয়ামস, পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সিমোনা হালেপ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: