খেলা

উইম্বলডন টেনিস: পরের রাউন্ডে দেখা যাবে ফেডেরার-জকোভিচকে

উইম্বলডন টেনিস: পরের রাউন্ডে দেখা যাবে ফেডেরার-জকোভিচকে
উইম্বলডন টেনিস: পরের রাউন্ডে দেখা যাবে ফেডেরার-জকোভিচকে

কোনো অঘটন ঘটেনি উইম্বলডন টেনিসের দ্বিতীয় দিনে। পুরুষ এককে রজার ফেডেরার, নোভাক জকোভিচের মতো ফেভারিটরা পাড়ি জমিয়েছেন পরের রাউন্ডে।

নারী এককে জয় পেয়েছেন অ্যানজেলিক কারবার ও ক্যারোলিন প্লিসকোভা।

প্রতিপক্ষ চোটের কারণে খেলার মাঝপথেই সরে দাঁড়ানোয় উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। পুরো ম্যাচ খেলতে না পারায় জকোভিচ-ফেডেরার দুজনেই উইম্বলডনের নিয়ম পাল্টানোর দাবি তুলেছেন।

তৃতীয় বাছাই ফেডেরার ৬-৩, ৩-০ গেমে এগিয়ে ছিলেন যখন ইউক্রেনের অ্যালেকজ্যান্ডার ডোলগোপোলভ ৪৩ মিনিট খেলার পর ইনজুরির কারণে আর না খেলার সিদ্ধান্ত নেন।

দ্বিতীয় বাছাই জকোভিচের সাথেও ঘটেছে একই ঘটনা। প্রতিপক্ষ মার্টিন ক্লিজান ৪০ মিনিট খেলার পর ৬-২, ২-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় খেলা থেকে সরে দাঁড়ান।

নারী এককে অল্পের জন্য হার এড়াতে পেরেছেন জার্মানির অ্যানজেলিক কারবার। এছাড়াও গ্যাবিরন মুগুরুজা, ক্যারোলিন প্লিসকোভা ও আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ