খেলা

উইম্বলডনের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে ফেডেরার-জকোভিচ

রজার ফেডেরার ও নোভাক জকোভিচ
রজার ফেডেরার ও নোভাক জকোভিচ

উইম্বলডনের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। এদিকে নারী এককের দ্বিতীয় রাউন্ডে জিতেছেন আগ্নিয়েস্কা রাদোয়ানস্কা। তবে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভা।

দ্বিতীয় রাউন্ডের খেলায় সরাসরি সেটে জিতেছেন জকোভিচ ও ফেডেরার। উইম্বলডনের রেকর্ড অস্টম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছেন ফেড-এক্সপ্রেস। সেন্টার কোর্টে তৃতীয় বাছাই ফেডেরার, দুসান লাইয়োভিককে হারান ৭-৬, ৬-৩, ৬-২ গেমে। আর অ্যাডাম পাভলাসেকের বিপক্ষে ৬-২, ৬-২, ৬-১ গেমে জেতেন দ্বিতীয় বাছাই জকোভিচ।

এছাড়াও মিলোস রাওনিচ, ডমিনিক থিয়েম ও অ্যালেক্সজ্যান্ডার জেভরেভ পুরুষ এককের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

এদিকে নারী এককের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিয়েছেন অ্যাঞ্জেলিক কারবার, সভেতলানা কুজনেতসোভা, কোকো ভ্যান্ডাওয়ে, ক্যারোলিন ওজনিয়াকি, গ্যাব্রিন মুগুরুজা ও আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। তবে ৮৭তম বাছাই ম্যাগডেলেনা রিবারিকোভার কাছে হেরে বিদায় নিয়েছেন প্লিসকোভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ