ভারতের বিপক্ষে সিরিজ হার এড়াতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় পঞ্চম ও শেষ ওয়ানডে ৮ উইকেটে হেরে স্বাগকিতরা। অপরাজিত ১১১ রানের সুবাদে ম্যাচসেরা হন ভিরাট কোহলি।
কিংস্টনের সাবিনা পার্কে টস জেতে ওয়েস্ট ইন্ডিজ তবে ব্যাটিং বেছে নিয়ে সুবিধা করতে পারেনি হোল্ডার বাহিনী। দুই ভাই কাইল ও শাই হোপ যথাক্রমে ৪৬ ও ৫১ রান করেন। ত্রিশের ওপর রান তোলেন হোল্ডার ও পাওয়েল। তবে ব্যাট হাতে ব্যর্থ হন অন্যরা।
ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২০৫ রান। জবাবে ধাওয়ানের দ্রুত বিদায় চাপে ফেলে দেয় ভারতকে। ইনফর্ম রাহানেও আউট হন ৩৯ রান করে।
তবে দীর্ঘদিন রান না পাওয়া ভিরাট কোহলি জ্বলে ওঠেন ব্যাট হাতে। দলের বিপদের সময় খেলেন হার না মানা ১১১ রানের ইনিংস। কোহলির সঙ্গী ছিলেন দিনেশ কার্তিক। ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: