বেতন-ভাতা নিয়ে অচলবস্থার কোনো নিষ্পত্তি না হওয়ায় এক প্রকার ধর্মঘটে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এ অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও ভারত সফর। তাই বিকল্প ভাবতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বাংলাদেশ সফরের পরই ওয়ানডে খেলতে ভারত সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে অজিরা না এলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আলাদা দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ভাবছে বিসিসিআই।
এরইমধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বোর্ডকে এ ব্যাপারে জানিয়েছে তারা। এর ফলে সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে আলাদা দুটি সিরিজ খেলতে পারে ভারত। তবে এখনো সূচী নির্ধারিত হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: